জাতীয়

‘ইলিয়াসকে নিয়ে বিএনপির মিথ্যাচারের ভয়ঙ্কর রূপ উন্মোচিত’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্যে ইলিয়াস আলীকে নিয়ে বিএনপির দীর্ঘ মিথ্যাচারের ভয়ঙ্কর রূপ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

রোববার দুপুরে করোনা মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের ফ্রী টেলিহেলথ সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, বিএনপির মিথ্যাচারের থলের বিড়াল বেরিয়ে এসেছে। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় বারবার মিথ্যা অভিযোগ করা হয়েছে সরকার ইলিয়াস আলীকে নিখোঁজ করেছে।

গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইলিয়াস আলীকে গুম করার পেছনে জড়িত বিএনপির ভিতরে থাকা কতিপয় নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কথায় সত্য উন্মোচিত হয়েছে। এদের এতদিনের এই মিথ্যাচারের বিচার আমি দেশের মানুষের কাছে রাখতে চাই। তারা দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ধরনা দিয়ে মিথ্যাচার করেছে। এরা সব সময় মিথ্যাচার করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

প্রসঙ্গত গতকাল ১৭ এপ্রিল শনিবার বিকালে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মিলনীর উদ্যোগে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছিলেন, আমি জানি, বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ সরকার ইলিয়াসকে গুম করে নাই। কিন্তু গুমটা করলো কে? এই সরকারের কাছে আমি এটা জানতে চাই।

ইলিয়াস আলীর গুম হওয়া প্রসঙ্গে মির্জা ফখরুলের উদ্দেশে মির্জা আব্বাস বলেছিলেন, ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনও এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে। সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো, আমার দলে এখনও রয়ে গেছে।

স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে বাহাউদ্দিন নাছিম বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি ধর্ম ব্যবসায়ীদের উস্কে দিয়ে অপরাজনীতি করছে। এরা সাম্প্রদায়িক শক্তিকে, আইএসআই এজেন্টদেরকে মাঠে নামিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। এই ধর্মব্যবসায়ীরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করার জন্য, বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদাকে খাটো করার জন্য জ্বালাও-পোড়াও করেছে। এরা করোনার মতো বারবার নিজেদের রূপ পরিবর্তন করে। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে, আইনের আওতায় এনে এদেরকে বিচার করতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইবুনাল করে এদের বিচার করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষকে সচেতন করে এদেরকে রাজনৈতিকভাবেও মোকাবেলা করতে হবে। এই ধর্মব্যবসায়ীরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। বাংলাদেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনার সাথে আছে, আমাদের সাথে আছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনে এগিয়ে যাব, সফল হব। উন্নয়ন অগ্রগতির পথে কেউ বাধা সৃষ্টি করে আমাদের দাবিয়ে রাখতে পারবে না। সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা