সোনারগাঁ হোটেলের সামনে সৌদি প্রবাসীদের বিক্ষোভ 
জাতীয়

সোনারগাঁ হোটেলের সামনে সৌদি প্রবাসীদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সামনে সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটের টিকিটের জন্য বিক্ষোভ করছেন ছুটিতে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা।

শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে তারা রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন প্রবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের ভিসার মেয়াদ এবং ছুটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় ফিরতে না পারলে তাদের হারাতে হবে চাকরি, পড়তে হবে নানা সমস্যায়।

তারেক নামে এক প্রবাসী জানান, আমার ফিরতি ফ্লাইট ছিল ১৫ এপ্রিল। কিন্তু লকডাউনের ফলে ফিরতে পারিনি। এখন ২০ এপ্রিল আমার ভিসার মেয়াদ শেষ। এই অবস্থায় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরতে না পারি তবে কি হবে জানি না।

এদিকে শনিবার (১৭ এপ্রিল) বন্ধ রয়েছে সৌদি এয়ারলাইন্সের অফিস। অফিসে যোগাযোগ করেও কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে কথা বলার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবেন এবং একটি সিদ্ধান্ত বা মতামত জানাবেন বলে জানানো হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা