জাতীয়

সুপ্রিম কোর্টে আব্দুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর দ্বিতীয় জানাজার নামাজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তার মরদেহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চত্বরে আনা হয়। এর আগে সকাল ৮টার দিকে নিজ বাসা বকশীবাজারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বুড়িচং উপজেলার হাইস্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা হবে এবং তার নিজ গ্রাম মিরপুরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।আবদুল মতিন খসরু অ্যান্ড অ্যাসোসিয়েটস ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সারোয়ার আলম জানাজা নামাজের এই সূচি প্রণয়ন করেন।

করোনাভাইরাস সংক্রমণের কারণে জাতীয় সংসদ ভবনে সকল প্রকার জমায়েত নিষিদ্ধ হওয়ার কারণে সংসদ ভবনে আবদুল মতিন খসরুর কোনো নামাজে জানাজা অনুষ্ঠিত হবে না।

বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাঁচ বারের সংসদ সদস্য আবদুল মতিন খসরু। করোনো আক্রান্ত হয়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এর আগে গত ১২ মার্চের নির্বাচনে আব্দুল মতিন খসরু সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচিত হন। এরপর করোনা আক্রান্ত হন তিনি। সিএমএইচে থাকা অবস্থায় গত ১২ এপ্রিল মতিন খসরুর নেতৃত্বাধীন নতুন কমিটি দায়িত্ব বুঝে নেয়। ওই দিনই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে আব্দুল মতিন খসরুর নাম ফলক টাঙানো হয়। সেই কক্ষে তিনি বসারও সুযোগ পাননি।

সান নিউজ/এমএ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা