জাতীয়

আবদুল মতিন খসরুর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শোক প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমানের পাঠানো এক শোক বাণীতে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার পাঠানো শোকবার্তায় বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের প্রথিতযশা বিজ্ঞ আইনজীবী, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি, সাবেক আইন মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

বাণীতে আরও বলা হয়, আবদুল মতিন খসরুর সাথে প্রধান বিচারপতির দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক ছিল। তিনি অত্যন্ত নির্লোভ, নিরহংকারী এবং সজ্জন ব্যক্তি ছিলেন। আইনের শাসন প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান রয়েছে। আইন অঙ্গনের সকলেই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন।

প্রধান বিচারপতি মরহুম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন বলেও বাণীতে বলা হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা