জাতীয়

দেশে করোনায় মারা যাওয়া ৬০ শতাংশই প্রবীণ

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা। সবচেয়ে বেশি মারা যাচ্ছেন ষাটোর্ধ ব্যক্তিরা। এরই মধ্যে সব রেকর্ড ছাপিয়ে সর্বাত্মক লকডাউন এর প্রথম দিনই বুধবার (১৪ এপ্রিল) দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯৮৭ জনে।

করোনাভাইরাস নিয়ে বুধবার (১৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টার মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, মৃত ৯৬ জনের মধ্যে ৫৯ জন ছিলেন পুরুষ। বাকী ৩৭ জন ছিলেন মহিলা। এতে বয়স বিবেচনায় দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৬ জনের মধ্যে ৫৫ জনেরই বয়স ছিল ষাটোর্ধ। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী মারা গেছেন ২৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী মারা গেছেন ১২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে মারা গেছেন ২ জন ও ১১ থেকে ৩০ বছর বয়সী মারা গেছেন ৪ জন।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হবার পর থেকে মারা যাওয়াদের মধ্যে শতকরা ৫৯ দশমিক ৩০ শতাংশ হলো ষাটোর্ধ। এছাড়া ৫০ থেকে ৫৯ বছরের মধ্যে মারা যাওয়ার হার ২৪ দশমিক ৫৮ শতাংশ। ৪১ থেকে ৫০ বয়সীদের মধ্যে এই হার ১১ দশমিক ১২ শতাংশ। ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মধ্য মারা যাওয়ার হার ৪ দশমিক ৯৬ শতাংশ। ২১ থেকে ৩০ এর মধ্যে ১ দশমিক ৯২ শতাংশ, ১১ থেকে ২০ এর মধ্যে শূন্য দশমিক ৭১ শতাংশ। আর সবচেয়ে কম মারা যাচ্ছে শূন্য থেকে ১০ বছর বয়সী শিশুরা। এ ক্ষেত্রে মারা যাওয়ার হার শূন্য দশমিক ৪০ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ১৯৯ জন।

উল্লেখ্য ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এমআর/সাননিউজ/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা