জাতীয়

লকডাউন নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠক বিকেলে

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী সোমবার ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করা হবে বলে জানা গেছে।

শনিবার ( ৩ এপ্রিল ) বিকেলে লকডাউনের রূপরেখা চূড়ান্ত করতে জরুরি বৈঠক ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই বৈঠকের পরই লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হবে।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বিকাল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

বৈঠকে ৩ বাহিনীর প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি’র মহাপরিচালক, আনসারের মহপরিচালকসহ ৪ টি গোয়েন্দা সংস্থার প্রধানদের প্রতিনিধিদেরও উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে শনিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিনিয়ত করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করছে সরকার। আগামী সোমবার থেকে সাতদিন এই লকডাউন কার্যকর থাকবে।

লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও। তিনি জানান, লকডাউন চলাকালীন জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও শিল্প কল-কারখানা খোলা থাকবে। তবে শিল্প-কারখানা খোলা রাখতে শ্রমিকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা