জাতীয়

করোনা: ৩৭১ ইউপিসহ সব নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় প্রথম ধাপে দেশের ১৯ জেলার ৩৭১ ইউনিয়ন পরিষদ ও ষষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনও স্থগিত করা হয়েছে। আগামী ১১ এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, আগামী ১১ এপ্রিল ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়াও ৬ষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন, চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন এবং সুনামগঞ্জ জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের শূন্যপদে নির্বাচনও স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব নির্বাচন স্থগিত থাকবে। তবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধানের ১২৩(৪) অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে সিলেট-৩ আসনের উপনির্বাচনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একই সঙ্গে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা