জাতীয়

বিশ্ব গণমাধ্যমে হেফাজতের সহিংস তাণ্ডবের সংবাদ প্রকাশিত

সান নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসাবে হেফাজতে ইসলাম দেশজুড়ে চালানো সহিংসতা-তাণ্ডবের খবর প্রকাশ করেছে প্রথম সারির নানা আন্তর্জাতিক গণমাধ্যম।

নিউ ইয়র্ক টাইমসের সংবাদে জানানো হয়, মোদির আগমনে হেফাজ-ই ইসলাম নামের একটি ইসলামিস্ট গ্রুপ রাজপথে একত্রিত হয়। শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে জমায়েতের কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনে। উঠে আসে সারাদেশে চলা সহিংসতার কথাও।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ‌‘মোদির সফরের পর বাংলাদেশে সহিংসতা, হিন্দু মন্দির-ট্রেনে হামলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা তাদের প্রতিবেদনে জানিয়েছে, কট্টরপন্থী ইসলামী গোষ্ঠী হেফাজতে ইসলামের শত শত সদস্য বাংলাদেশের পূর্বাঞ্চলে হিন্দু মন্দির এবং ট্রেনে হামলা চালিয়েছে। নরেন্দ্র মোদির দু’দিনের বাংলাদেশ সফর শেষে দেশজুড়ে এই সহিংসতা ছড়িয়েছে।

ফরাসী বার্তাসংস্থা এএফপি ‌‘বাংলাদেশে নতুন বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়েছে’ শিরোনামের এক প্রতিবেদনে বলেছে, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় টানা তৃতীয় দিনের মতো ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে এক ডজন মানুষ নিহত হয়েছেন। শুক্রবার ৪ জন এবং পরের দিন আরও ৬ জনের মৃত্যুর পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের প্রধান প্রধান বেশ কয়েকটি জেলায় ব্যাপক সহিংসতা হয়েছে।

সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়া, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, টাইমস নাউ, সংবাদ প্রতিদিন, সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ, ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সসহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে হেফাজত ইসলামের সহিংসতার কথা প্রকাশ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা