জাতীয়

বায়তুল মোকাররমের ঘটনায় ৬শ’ জনের রিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : বায়তুল মোকাররম এলাকায় শুক্রবারের সংঘর্ষের ঘটনায় প্রায় ৬শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করছে পল্টন থানা পুলিশ।

সোমবার ( ২৯ মার্চ ) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

ওসি আবু বকর সিদ্দিক বলেন, ২৬ মার্চ শুক্রবার রাতে রাজধানীর পল্টন থানায় করা মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার বায়তুল মোকাররম এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের কর্মীদের সংঘর্ষে আহত হন অন্তত ৭০ জন। সেখানে পেশাগত দায়িত্ব পালনকালে ১০ জন সাংবাদিকও আহত হন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী দুই দিনের সফরে শুক্রবার ঢাকায় এসেছিলেন। তার এই আগমনের বিরোধিতা করে আসছিল বিভিন্ন দল ও সংগঠন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের পরপর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেটের সিঁড়িতে মোদিবিরোধী স্লোগান দিতে থাকে মুসল্লিদের একটা অংশ। সেখানে মসজিদ ফটকের আশপাশে অবস্থান ছিল সরকারি দলের নেতাকর্মীদেরও।

কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে মোদিবিরোধীরা মসজিদের ভেতরে এবং অপর পক্ষ মসজিদের বাইরে অবস্থান নেন। মসজিদের ভেতরে অবস্থানকারীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। তাদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা