সংসদে করোনা টেস্টে দীর্ঘ লাইন
জাতীয়

সংসদে করোনা টেস্টে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হবে আগামী ১ এপ্রিল । নিয়মানুযায়ী সংসদ অধিবেশনে প্রবেশ করতে লাগবে করোনা নেগেটিভ সনদ। তাই সংসদ সদস্য থেকে শুরু যারাই অধিবেশন চলাকালীন সময়ে সংসদের ভেতরে দায়িত্ব পালন করবেন প্রত্যেককে করোনা টেস্ট বাধ্যতামূলক।

সোমবার (২৯ মার্চ) জাতীয় সংসদের মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলায় করোনা টেস্টের ব্যবস্থা করা হয়েছে।

সকাল ১০টা থেকে শুরু হয় করোনা টেস্ট। এমপি, মন্ত্রী থেকে শুরু করে সংসদের স্টাফ সকলেই সেখানে উপস্থিত হন। সংসদ সদস্যদের জন্য আলাদা দুটি চেয়ার রাখা হয়েছে। আর অন্যদের জন্য একটি। সংসদ সদস্যরা আসার সঙ্গে সঙ্গেই করোনা টেস্ট করানো হচ্ছে। তবে বিপত্তি ঘটছে অন্য স্টাফদের ক্ষেত্রে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে করনো টেস্ট করা হচ্ছে।

সংসদ সদস্যদের মধ্যে চরম বিরক্তি ছাপ লক্ষ্য করা যায়। দীর্ঘ লাইনের পেছনে তাদের দু'টি চেয়ার রাখা হলেও নেই মনিটরিং করার সুব্যবস্থা। অনেকে সংসদ সদস্যদের চিনতে না পারায় তাদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না। দৌড়ে এসে কানের কাছে জিজ্ঞেস করছেন স্যার আপনার বয়স কত? এরকম প্রশ্নে বিরক্ত হন সংসদ সদস্যরা।

আবার সংসদ সদস্যদের মধ্যে যারা নমুনা দিয়েছেন তাদের অনেককেই বলা হয়েছে টেস্টের ফলাফল পাওয়ার পর ৪৮ ঘণ্টা এর মেয়াদ থাকবে। এতে ক্ষোভ প্রকাশ করেন সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত সংসদ সদস্যদের মধ্যে নমুনা দিয়ে গেছেন বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার, হুইপ মাহবুব আরা গিনি, এনামুল হক, আক্তারুজ্জামান বাবু, মেহের আফরোজ চুমকি, সৈয়দা রুবিনা আক্তার প্রমুখ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা