জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর তিনি নিজেই জামালপুরে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, আগামী ১ এপ্রিল জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনকে সামনে রেখে মির্জা আজম এমপি মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে করোনার নমুনা পরীক্ষা করতে দেন।

সন্ধ্যার পর নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। করোনা পজিটিভ হলেও শারীরিক কোনেও জটিলতা নেই তার। বর্তমানে তিনি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঢাকার ন্যাম ভবনের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দো’আ চেয়েছেন তিনি।

জামালপুর জেলার মেলান্দহ-মাদারগঞ্জ আসন থেকে টানা ৬ বার নির্বাচিত সংসদ সদস্য ও জামালপুরের উন্নয়নের রূপকার মির্জা আজম দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক কার্যক্রম ও করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণসহ জনকল্যাণের সকল ক্ষেত্রে সক্রিয় রয়েছেন।

বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রমের সঙ্গেও সার্বক্ষণিক সম্পৃক্ত থাকেন তিনি। জেলার উন্নয়ন ও রাজনীতিতে কর্মচঞ্চল মির্জা আজম এমপি করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ জামালপুরের সর্বস্তরের মানুষ তার সুস্থতা কামনা করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা