জাতীয়

শিশুকে মারধর ইস্যুতে হাইকোর্টে প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বেধড়ক মারধরের ঘটনায় হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এই প্রতিবেদন দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের হাটহাজারীর একটি মাদরাসায় আট বছর বয়সী এক ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনায় শিক্ষক ইয়াহিয়ার বিরুদ্ধে প্রচলিত আইন ও শিশু আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়া ওই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদরাসা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে, যেন ভবিষ্যতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা না ঘটে। এছাড়া নির্যাতিত শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে ও তার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, প্রতিবেদনটি শুনানির জন্য আজ আদালতে উপস্থাপন করা হবে।

এর আগে গত ১০ মার্চ চট্টগ্রামে হাটহাজারীর ওই মাদরাসা শিক্ষক মাওলানা ইয়াহিয়ার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দেয় হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

আট বছর বয়সী ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। হাটহাজারী সদরের মারকাযুল ইসলামিক একাডেমিতে ওই মারধরের ঘটনা ঘটে।

সান নিউজ/এমএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা