জাতীয়

‘জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় চেষ্টা চালাতে হবে’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় যৌথ প্রচেষ্টা চালাতে হবে।

তিনি বলেন, এ ক্ষেত্রে তরুণদের নতুন ও উদ্ভাবনী চিন্তাভাবনায় গতিশীলতা এনে দিতে পারে।

স্পিকার শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার আয়োজিত গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার আয়োজিত সামিটের ফলস্বরূপ ছয়টি মহাদেশের তের থেকে চব্বিশ বছর বয়সী পাঁচশ’ তরুণ বিশ্বব্যাপী যুব প্রতিশ্রুতি চালুকরণের মাধ্যমে বিশ্ব জলবায়ু বিপর্যয় এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপে প্রতিশ্রতিবদ্ধ থাকবেন জেনে স্পিকার সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার এর গভর্নিং বোর্ড মেম্বার ফারজানা কাশফির সঞ্চালনায় বক্তব্য রাখেন সামিটের প্রধান উপদেষ্টা ডার্বি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার ক্রিস্টোফার বল। স্যার ক্রিস্টোফার বল ও তার স্ত্রীকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় উদ্ভাবনী ধারণা প্রদানকারী ও ইভেন্ট বিজয়ী বারোজন অগ্রসর তরুণ ব্যক্তিত্বকে স্কলারশিপ প্রদানের জন্য স্পিকার অভিনন্দন জানান।

স্পিকার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন মহাদেশের তরুণদের একত্রিত করে তাদের মধ্যে নেতৃত্ব দেবার দক্ষতা তৈরি এবং প্রয়োজনীয় জ্ঞান ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় যোগ্য করে গড়ে তুলতে এই ইভেন্ট আয়োজন করার জন্য বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারকে ধন্যবাদ জানান।

স্পিকার বলেন, জলবায়ু বিরূপ প্রভাব নিরূপক সূচক-২০১৯ অনুযায়ী ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভিতরে বাংলাদেশের অবস্থান ৭ম, এই ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডেলটা প্লান-২১০০’ গ্রহণ করেছেন। জলবায়ুর পরিবর্তনে প্রভাবিত ৪৮টি ঝুঁকিপূর্ণ দেশের সমন্বয়ে গঠিত ফোরামের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা গৃহীত পদক্ষেপ অনুযায়ী বাংলাদেশ জলবায়ুর প্রভাব মোকাবেলায় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ প্রেক্ষিতে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার আয়োজিত সামিটে বিভিন্ন অংশগ্রহণকারী উপস্থাপিত নতুন ও উদ্ভাবনী চিন্তাভাবনা অনুপ্রেরণামূলক এবং প্রশংসনীয়।

তিনি আরো বলেন, ‘পৃথিবী শুধুমাত্র একটি গ্রহই নয়, তাই বাসযোগ্য একটি পৃথিবী গড়ে তুলতে জলবায়ুর প্রভাব মোকাবেলা জরুরী। তাই গাছ লাগিয়ে, কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ুর প্রভাব মোকাবেলা করে পৃথিবী রক্ষা করতে হবে-এটাই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সভাপতি ইজাজ আহমেদ সমাপনী বক্তব্য দেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা