জাতীয়

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন কাল

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য বাংলাদেশ সফরের প্রস্তুতি বেশ জোরেশোরেই এগিয়ে চলছে। এরই মধ্যে তার সফর পূর্ব অগ্রবর্তী দল বাংলাদেশ ঘুরে গেছেন। তারা ঢাকা এবং ঢাকার বাইরে মোদির সফরের সম্ভাব্য কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ভেন্যুগুলোর যোগাযোগ, প্রটোকল তথা সার্বিক নিরাপত্তার বিষয়াদি খতিয়ে দেখে গেছেন।

আগামীকাল (০৪ মার্চ) বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর। ২৬ ও ২৭ মার্চের সম্ভাব্য সফরের আলোচ্যসূচিসহ অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত করতে তার এ সফর। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, মোদির সফর সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ২৬ মার্চ প্রধানমন্ত্রী মোদির ঢাকা আসার কথা।

বর্তমান সরকার কর্তৃক গৃহীত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যৌথ আয়োজনে অংশ নেবেন তিনি। মূলত তার সফরসূচি চূড়ান্ত করতেই দিল্লি থেকে ঢাকা আসছেন জানিয়ে তিনি বলেন, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা