জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছি : ওআইসি

নিজস্ব প্রতিনিধি, কক্সাবাজার : রোহিঙ্গারা আত্মমর্যাদা ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরতে পারেন, সেজন্য আন্তর্জাতিকভাবে ঐকমত‌্য করতে কাজ করছে বলে জানিয়েছেন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় আছে ওআইসি।’

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে আলডোবেয়া এসব কথা বলেন।

ওআইসি মহাসচিব বলেন,‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যে মামলা চলছে, ওই মামলায় রোহিঙ্গারা যেন ন্যায় বিচার পান, তার জন্য আইনি লড়াইয়ে সহযোগিতা করছে ওআইসি।’

এর আগে, ইউসেফ আলডোবেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলটি ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন।

এছাড়া, একইদিন সকালে প্রতিনিধি দলটি হেলিকপ্টার যোগে ভাসানচরে যায়। সেখানে তারা কক্সবাজারের থেকে স্বেচ্ছায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা