জাতীয়

আজ জাতীয় পরিসংখ্যান দিবস

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো দেশে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ পালিত হচ্ছে আজ শনিবার। দিবসটির এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান টেকসই উন্নয়নের উপাদান’।

গত বছর জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপদানের লক্ষ্যে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘পরিসংখ্যান আইন, ২০১৩’ পাস হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৬ আগস্ট চারটি পরিসংখ্যান সংস্থাকে (পরিকল্পনা কমিশনের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন) একীভূত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্বিক কর্মকাণ্ড সমন্বয়, তত্ত্বাবধান ও সাচিবিক সহযোগিতা প্রদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৩ জুলাই পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠা করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০১২ সালে বিস্তৃত পরিসরে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালের ২৫ অক্টোবর আগারগাঁওস্থ সুদৃশ্য ও সুপরিকল্পিত পরিসংখ্যান ভবন উদ্বোধন করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা