জাতীয়

আ.লীগ নেতা আবুল হাসনাতের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিজন, সহধর্মিনী এবং শুভান্যুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুকালে আবুল হাসনাতের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

আজ বুধবার বাদ এশা চকবাজার জামে মসজিদে আবুল হাসনাতের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে।

এদিকে আবুল হাসনাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা