‘অগ্নিসন্ত্রাস মোকাবিলায় সফল আনসার-ভিডিপি’
জাতীয়

‘অগ্নিসন্ত্রাস মোকাবিলায় সফল আনসার-ভিডিপি’

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু জামায়াত-বিএনপির অগ্নি সন্ত্রাস মোকাবিলা নয় মুক্তিযুদ্ধসহ দেশের সব আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইলের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত আনসার-ভিডিপির ৪১তম জাতীয় সম্মেলনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াত যখন আগুন সন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করেছিলো, রেললাইন তুলে মানুষ হত্যার চেষ্টা করেছিলো, সে পরিস্থিতি মোকাবিলায় আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়। তখন সফলভাবে তারা তা মোকাবিলা করেন।

তিনি বলেন, ১৯৭১ এর ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সবাইকে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহ্বান জনিয়েছিলেন, তখন আনসার-ভিডিপির সদস্যরাও সে মুক্তির সংগ্রামে অংশ নেন। শুধু তা-ই নয়, তারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 'মুজিববর্ষের উদ্দীপন, আনসার-ভিডিপি আছে সারাক্ষণ' এ স্লোগানটিকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে বাল্যবিয়ে বন্ধ ও মাদক নির্মূলসহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা