জাতীয়

মানবতাবিরোধী অপরাধ: সাবেক সাংসদের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ-৭ আসনের (ত্রিশাল) সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা এম এ হান্নানসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই সাক্ষ্য দেন তিনি। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ট্রাইব্যুনাল তার এই সাক্ষ্যগ্রহণ করে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) সুলতান মাহমুদ শিমন। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার।

এর আগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এ মামলার বিচার।

এম এ হান্নানসহ (৮০) এ মামলার ছয় আসামি গ্রেফতার হয়ে কারাগারে আছেন। অন্যরা হলেন, ডা. রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ (৬৪), মিজানুর রহমান মিন্টু (৬৩) ও হরমুজ আলী (৭৩)।

সর্বশেষ ২০১৭ সালর ২৮ মার্চ আবদুস সাত্তার (৬৪) আত্মসমর্পণ করেন। পলাতক দুই আসামি হলেন, ফখরুজ্জামান (৬১) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩)।

আদেশের পর পিপি সুলতান মাহমুদ শিমন বলেন, এই মামলার ছয় আসামি কারাগারে আছেন। বাকি দুজন পলাতক। আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ ও লাশ গুমের ছয় ধরনের অভিযোগ আনা হয়। ২০১৬ সালের ১১ ডিসেম্বর এ মামলায় অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই বছরের ৩১ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।

ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন ২০১৫ সালের ১৯ মে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় এম এ হান্নান ছাড়াও জামায়াত নেতা ফখরুজ্জামান ও গোলাম রব্বানীকে আসামি করা হয়। পরে তদন্তে আরও পাঁচজনের সম্পৃক্ততা পাওয়ায় এ মামলার আসামি হয়েছেন মোট আটজন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা