জাতীয়

সারাদেশে বাস্তবায়ন হচ্ছে সরকারের উন্নয়ন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে বাস্তবায়ন হচ্ছে সরকারের উন্নয়ন প্রকল্প। সরকারের কোনও কোনও কর্মকর্তা একাই একাধিক প্রকল্প পরিচালকের (পিডি) দায়িত্ব নিয়ে বসে আছেন। এমনকি ১৪টি প্রকল্পের দায়িত্বে রয়েছেন একজন পিডি। একজন পিডি একাধিক প্রকল্পের দায়িত্বে থাকার এই অবস্থাকে সম্প্রতি ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ অবস্থায় সরকারের উন্নয়ন প্রকল্পের পিডিদের নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসিতে ‘২০২০-২১ অর্থবছরে নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত’ ওরিয়েন্টেশন কর্মশালায় এ কথা জানান তিনি।

কর্মশালায় অংশ নেয়া পিডিদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পিডিরা যারা এসেছেন, আপনাদের সম্পর্কে অনেক আলোচনা হচ্ছে বাজারে। আপনারা তো দেখেন, বোবা-কালা নন আমাদের মতো। তাই আপনাদের অনেক বেশি দায়িত্ব আছে। সরকারের উচ্চপর্যায়ে পিডি সমন্ধে চিন্তা-ভাবনা চলছে। এটাকে কীভাবে আরও বড় করা যায়, শক্তিশালী করা যায়, আপনাদের চলার পথে বাধাগুলো কীভাবে সরিয়ে দেয়া যায়– এগুলো চিন্তা-ভাবনা চলছে। আমরা হয়তো নতুন নতুন আইডিয়া নিয়ে আসবো, কিন্তু চাপিয়ে দেব না। আপনাদের সঙ্গে আলোচনা করবো। উভয়পক্ষে আলোচনা করবো। সেভাবে কাজ করার প্রয়োজন আছে।’

চলতি অর্থবছরে ২২টি প্রকল্প নিবিড় পরিবীক্ষণের জন্য এবং ৮টি প্রকল্প প্রভাব মূল্যায়নের জন্য নির্বাচন করা হয়েছে। বিশদ এই মূল্যায়নের জন্য নিযুক্ত ফার্মগুলোর প্রধানরাও কর্মশালায় অংশ নেন।

ফার্মের প্রতিনিধিদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদেরকে যারা সহায়তা করেন, সংস্থায় যারা আছেন তাদের মধ্যে অনেকে অবসর গ্রহণ করেছেন, সারাজীবনের অভিজ্ঞতা নিয়ে আপনারা আজকে এ কাজে এসেছেন। আমরা আপনাদের কাছ থেকে অত্যন্ত ক্ষুরধার, ফোকাসড, নিষ্ঠুর পর্যালোচনা আশা করি। কোনো খাতির নাই। নিরপেক্ষ, নিষ্ঠুর। ঠান্ডা পর্যালোচনা আপনাদের কাছ থেকে আশা করি। যাতে করে আমরা নিজেরা শিখি, বুঝি এবং নিজেদের কারেক্ট করি।’

বিভিন্ন প্রকল্প নিয়ে আসা অভিযোগের বিষয়ে এম এ মান্নান বলেন, ‘সকল কাজে আমাদের অবশ্যই ফেয়ার মাইন্ডেড হতে হবে। আমার কাছে প্রায়ই বিভিন্ন ধরনের অভিযোগ আসে। পড়ে মনে হয় যে, আবেগে, রাগে, ক্ষোভে লিখেছে। তবু তার কথা শুনতে হবে। তখন বিধি মোতাবেক বিবেচনার জন্য প্রদীপের (আইএমইডি সচিব) কাছে পাঠাই, সিপিটিইউতে পাঠাই। বিধি মোতাবেক আমরা যেন সকলকে শুনি। ব্যক্তিগতভাবে যারা আমাদের কাছে আসবে, তারা যেন ফিল করে সভ্য, আইনানুগ প্রতিষ্ঠানে এসেছে। যেটা আইন দিয়ে চলে। বিরক্ত হলেও একবার, দুবার বিস্তারিত শুনতে হবে। কেন তার পয়েন্টটা ঠিক নয়, বুঝিয়ে বিদায় করতে হবে। রাগারাগি করবো না, আমি করবো না। এগুলো আমাদের সার্বক্ষণিক করা দরকার।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা