জাতীয়

প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বই

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২ বছরের দেশ পরিচালনা বিষয়ে বাংলায় একটি বই প্রকাশ করবে পরিকল্পনা মন্ত্রণালয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) বইটি প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের ত্রৈ-মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রীর ১২ বছরে কী কী প্রকল্প অনুমোদন হয়েছে সেই বিষয় বইয়ে উঠে আসবে। প্রধানমন্ত্রীর শাসন আমলে বাংলাদেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিকসহ নানা অঙ্গনে অনেক উন্নয়ন হয়েছে। বিষয়গুলো একত্রিত করে আমরা বই বের করব। বাংলাদেশের ওপর সামষ্টিক রিপোর্ট থাকবে। চলতি বছরের ১৫ এপ্রিলের মধ্যেই বইটি বের হবে।

অবাধ তথ্যপ্রবাহ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা সংশ্লিষ্টদের নিয়ে সভা করেছি। সচিব থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেছি সাংবাদিকরা যেন অবাধে তথ্য পেতে পারে। সাংবাদিকদের কাজে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়। আমরা কয়েকটি বিভাগ নিয়ে সভা করেছি। আমাদের অনেক ক্ষেত্রে অগ্রগতি অনেক ভালো হয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করেছি।

বাংলায় রিপোর্ট প্রণয়ন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পের প্রত্যেক কপি বাংলায় বাধ্যতামূলক করতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হলে বাংলায় রিপোর্ট লিখতে হবে। বিআইডিএস-এর প্রধানকে বলা হয়েছে প্রতি তিন মাস পর বাংলাদেশের সার্বিক উন্নয়নের রিপোর্ট দেওয়ার জন্য। আমরা টেম্পারিং রিপোর্ট চাই না, আমরা প্রকৃত রিপোর্ট চাই।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা