জাতীয়

সর্বস্তরে মাতৃভাষায় শিক্ষার অধিকারের দাবি

নিজস্ব প্রতি‌বেদক : সর্বস্তরে মাতৃভাষার প্রচলন ও শিক্ষার অধিকারের দাবিতে বর্ণমালা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা।

এর আগে বর্ণমালা মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আমতলা গেট থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, কদম ফোয়ারা ঘুরে প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বাংলা, চাকমা, মারমা, আরবিসহ বিভিন্ন ভাষার বর্ণ লেখা প্ল্যাকার্ড নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়।

সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন, ১৯৫২ সালে যে চেতনাকে ধারণ করে আমাদের পূর্বসূরিরা ভাষা আন্দোলন করেছিলেন, সেই চেতনা থেকে আমরা বহু দূরে সরে এসেছি। আমরা সর্বস্তরে মাতৃভাষায় শিক্ষার অধিকার চাই। বাংলা ভাষার পাশাপাশি সবে জাতিগোষ্ঠীর ভাষাকে স্বীকৃতি দিতে হবে।

এসময় বক্তারা সব ভাষার বর্ণমালা সংরক্ষণের দাবিও জানান।

ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কে এম মুত্তাকীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- সংগঠনটির দফতর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন, গাজীপুর জেলা সংসদের সভাপতি দিদারুল ইসলাম শিশির, মানিকগঞ্জ জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক রাসেল সম্পাদক ও পিরোজপুর জেলা সংসদের সভাপতি ইমন চৌধুরী প্রমুখ।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা