জাতীয়

চসিক নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: কাদের

নিজস্ব প্রতিবেদক : ‘নামেমাত্র নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি সন্ত্রাসী হামলা চালিয়েছে। অধিকাংশ কেন্দ্রে তারা এজেন্ট দিতে পারেনি’ অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, মহিলাবিষয়ক উপকমিটির পরিচিতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ অভিযোগ করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নেতারা শিষ্টাচারবিরোধী বক্তব্য দিচ্ছেন। কোনো রাজনৈতিক দলের মুখে এ ধরনের কথা মানায় না।

তিনি বলেন, দলের নাম ব্যবহার করে অনেকে অপকর্ম করার চেষ্টা করে। যে কোনো অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনা অত্যন্ত কঠোর। দল করলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। ফ্রি স্টাইলে চলার সুযোগ নেই।

তিনি বলেন, শেখ হাসিনাকে হটানোর জন্য দেশে বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে।

ওবায়দুল কাদের আরো বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার, নারীদের সংঘবদ্ধ করে এগিয়ে নেওয়া সরকারের অঙ্গীকার। নারীর অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না। কঠোর হস্তে দমন করা হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা