জাতীয়

চসিকের জয় উন্নয়নের জয় : কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয়। তিনি বলেন, বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি। তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) লক্ষীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলে তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপিকে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকায় ধন্যবাদ জানিয়ে বলেন, অতীতের মতো এবার তারা মাঝ পথ থেকে সরে যায়নি। বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন এবং চট্টগ্রামের জনগণসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান কাদের।

সেতুমন্ত্রী দেশের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সংশয়মুক্ত হয়ে এবং কোন প্রকার অপপ্রচারে কান না দিয়ে করোনার ভ্যাকসিন গ্রহণের আহবান জানান।

লক্ষীপুরের প্রায় সকল সড়ক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, লক্ষীপুরের দীর্ঘদিনের স্বপ্ন চৌমুহনী হতে লক্ষীপুর পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীত করতে যাচ্ছে সরকার।

তিনি বলেন, এরই মধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে। কুমিল্লা-লাকসাম-চৌমুহনী চারলেন, ফেনী- নোয়াখালী-সোনাপুর মহাসড়ক চারলেনের কাজ চলমান রয়েছে।

সড়কে শৃঙ্খলা ফিরে না আনলে যতই উন্নয়ন করা হোক না কোন লাভ হবে না উল্লেখ করে সড়ক মন্ত্রী বলেন, তাই সড়কে জরুরি ভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সড়ক নির্মানে কাজের মান কোন ভাবেই খারাপ করা যাবে না, টেকসই, মানসম্মত কাজ করতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের যে মহাযজ্ঞ চলছে, তার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের যে পথচলা, তা এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজ নিজ অবস্থান থেকে সততা, কর্মনিষ্ঠা এবং দায়িত্বশীলতার সাথে কাজ সত্যিকার অর্থেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপান্তর হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, দল করলে দলের নিয়ম - শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের সুনাম নষ্ট হয় এমন কোন কাজ যারা করবে তাদের দল থেকে বের করে দেয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

দশটা উন্নয়ন কাজ ম্লান হয়ে যায় একটা খারাপ কাজের জন্য, কাজেই কাউকে ছাড় দেয়া যাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যেই অপরাধ করবে তার বিরুদ্ধে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। শেখ হাসিনাকে অনুসরণ করে সকলকে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। তিনি নেতাকর্মীদের সততার পতাকা হাতে নিয়ে সততার সুনামে ফিরে আসারও জোর আহবান জানান।

নমিনেশনের জন্য দলকে ক্ষতি না করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ আস্থা রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে।

সাননিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা