জাতীয়

দেশের বিভিন্ন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রাম, নওগাঁ, পাবনা, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, রাজশাহী, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, সীতাকুণ্ড, শ্রীমঙ্গলসহ দেশের আরও কিছু স্থান দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আবহাওয়া অফিসের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ শাহিনুর রহমান জানান, দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যার কারণে দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে নিচে নামতে শুরু করেছে তাপমাত্রা। দিনাজপুরে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দুই ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়াবিদ শাহিনুর রহমান আরও জানায়, দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী, কুড়িগ্রামের রাজারহাট ও নওগাঁর বদলগাছিতে ৯ ডিগ্রি সেলসিয়াস, রংপুর ও সৈয়দপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা