জাতীয়

টিকা নিয়ে গুজব সৃষ্টিকারীদের দেশপ্রেম নেই : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতি‌বেদক : ভ্যাক্সিন নিয়ে গুজব সৃষ্টিকারীদের কোনো দেশপ্রেম নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কভিড-১৯ ভ্যাক্সিন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভ্যাক্সিন প্রদান প্রক্রিয়াটির সবকিছুই করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা বা গাইডলাইন অনুযায়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবায় যুক্তদের আগে ভ্যাক্সিন দিতে হবে বলা আছে। সরকার সেভাবেই কাজ করে যাচ্ছে। সঠিক সময়েই ভিআইপিসহ অন্যান্য ব্যক্তিরা ভ্যাক্সিন পাবেন।

স্বাস্থ্যমন্ত্রী ব‌লেন, আগামীকাল (বুধবার) প্রধানমন্ত্রী ভ্যাক্সিন প্রদান কার্যক্রম উদবোধন করবেন। কিন্তু কিছু সমালোচনাকারী এই ভ্যাক্সিনের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে দিচ্ছে। যাতে মানুষ ভ্যাক্সিন না গ্রহন করে। এই ভ্যাক্সিন ইউকে, ভারতসহ অনেক দেশেই পরীক্ষিত। কোভিড-১৯ এর সব ভ্যাক্সিনের তুলনায় অক্সফোর্ডের এই ভ্যাক্সিন বেশি নিরাপদ। দেশকে ভাইরাস মুক্ত করতে হলে ভ্যাক্সিন তো প্রয়োগ করতে হবে। অথচ গুজব ছড়িয়ে ভ্যাক্সিন প্রয়োগ নিয়ে রাজনীতি করা হ‌চ্ছে।

উল্লেখ্য, বুধবার কুর্মিটোলা হাসপাতালে বি‌কেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কোভিড-১৯ ভ্যাক্সিন কার্যক্রম উদ্বোধন কর‌বেন। পরবর্ততী‌তে কুয়েত মৈত্রী হাসপাতাল, বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা হাসপাতালে বৃহস্প‌তিবার ২৮ জানুয়ারি থেকে ভ্যাক্সিন দেয়া হবে।

ভ্যাক্সিন প্রয়োগের পর কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে যথাযথ চি‌কিৎসার ব‌্যবস্থা করা হ‌বে। এরজন‌্য প্রতিটি হাসপাতালেই আলাদাভাবে চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানান।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা