জাতীয়

আপিলে বাতিল নারী জঙ্গি প্রিয়তির জামিন

নিজস্ব প্রতিবেদক : জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী সদস্য রাজধানীর আজিমপুর থেকে আটক হওয়া আফরিন ওরফে প্রিয়তিকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (২৪ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

এর আগে ২০২০ সালের ৮ জানুয়ারি তাকে জামিন দিয়েছিল হাইকোর্ট। ওই জামিন আবেদন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেটির শুনানি নিয়ে আপিল বিভাগ এই আদেশ দেন।

রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় নিষিদ্ধ সংগঠন জেএমবির তিন নারী সদস্যের বিরুদ্ধে বিচার চলছে। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে ওই মামলায় বিচার চলা তিন নারী জঙ্গী হলেন- জেএমবির অন্যতম সমন্বয়ক তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা, নুরুল ইসলাম ওরফে মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি এবং বাশারুজ্জামান ওরফে চকলেটের স্ত্রী শায়লা আফরিন।

এছাড়া ওই অভিযানে নিহত জঙ্গি নেতা তানভীর কাদেরী এবং মোছাম্মত শাহানাজ বেগম ওরফে শাহনাজ পারভীনের নাম মামলা থেকে বাদ দেয়া হয়েছে বলে ট্রাইব্যুনাল সুত্র জানায়।

২০১৬ সালের ১০ সেপ্টেম্বর রাতে আজিমপুরে একটি জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। সেখানে বিস্ফোরণ ঘটিয়ে তানভীর কাদেরী আত্মঘাতী হন। ওই অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় আটক হন খাদিজা, প্রিয়তি ও শায়লা। অভিযান চালাতে গিয়ে নারী জঙ্গিদের ছুরিকাঘাত ও মরিচের গুঁড়ায় সেদিন পাঁচ পুলিশ সদস্য আহত হন।

পরে কাউন্টার টেররিজম ইউনিটের এসআই মো. দেলোয়ার হোসেন লালবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করে ২০১৭ সালের ১০ ডিসেম্বর কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মো. আহসানুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা