জাতীয়

ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে দেবাশীষ ভট্টাচার্য নিজেই এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছি। গতকাল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছি।’

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের রাষ্ট্রের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা দায়িত্ব পালন করে থাকেন।

এর আগে চলতি বছরেই দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছিলেন।

২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। এর মধ্যে ৩১ জন নতুন নিয়োগ, ৩২ জনকে পুনরায় নিয়োগ ও ৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা