জাতীয়

হেরোইন মামলায় চয়েজ রহমানের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক : কোকেন ও হেরোইন বিভিন্ন দেশ থেকে সংগ্রহ ও হেফাজত করার মামলায় চয়েজ রহমানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের আবেদন স্ট্যান্ডওভার (মুলতবি) করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তার জামিন বহাল থাকবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

৩০২.৩৫৯ কেজি হেরোইন এবং ৫.২৯৮ কেজি কোকেন সংগ্রহ ও হেফাজতের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় ২০১৯ সালের ১২ জানুয়ারি সিআইডি এ মামলা করে।

মামলায় গত বছরের ২৩ সেপ্টেম্বর হাইকোর্ট চয়েজ রহমানকে জামিন দেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ২৭ সেপ্টেম্বর শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের জামিন আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করে দেন। এ আদেশের ধারাবাহিকতায় আবেদনটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আসে।

বৃহস্পতিবার আপিল বিভাগ স্থগিতাদেশ কনটিনিউ রেখে আবেদনটি ১৫ জুলাই পর্যন্ত স্ট্যান্ডওভার (মুলতবি) রাখেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা