জাতীয়

ইউরোপ-আমেরিকা থেকেও নিরাপদ ঢাকা : মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদের ঝুঁকির দিক থেকে ঢাকা ইউরোপ-আমেরিকার অনেক শহরের চেয়েও নিরাপদ বলে মন্তব্য করেছেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গি সংগঠন আল কায়েদার কোনো শাখা নেই। অস্তিত্বই নেই। দেশে বড় ধরনের কোনো জঙ্গি হামলার আশঙ্কাও নেই।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাওয়ে ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে 'সহিংসতা ও চরমপন্থা প্রতিরোধে ইসলামিক বিজ্ঞজনদের ভূমিকা' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, হলি আর্টিজান দেশকে যে ইমেজ সংকটে ফেলেছিল, এমন যাতে আর না হয় সেজন্য সবাইকেই কাজ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আলেম-ওলামাদের। ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুণদের বিপথগামী করা হচ্ছে, তা প্রতিরোধে সচেতনতা তৈরিতে আলেমদেরই মুখ্য দায়িত্ব।

মনিরুল ইসলাম আরো বলেন, যে তরুণের মধ্যে ইসলামি স্পিরিট আছে, সে কখনো জঙ্গিবাদে জড়াতে পারে না। যারা জড়ায়, তাদের মধ্যে ধর্ম সম্পর্কে ভাসাভাসা জ্ঞান। জঙ্গিবাদে যারা জড়ায় তারা সব মসজিদে যায় না, নির্দিষ্ট কিছু মসজিদে গিয়ে পড়ে। কারণ তারা বলে সরকারি অনুদানের মসজিদে নাকি নামাজ সহি হয় না।

এ সময় তিনি আরো বলেন, হলি আর্টিজানের পর জঙ্গিরা আরো হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। একটা মহল তাদের অনুপ্রেরণা দিয়েছে, অর্থ দিয়ে সহায়তা করেছে, কিন্তু সরকারের পদক্ষেপে তা কার্যকরভাবে প্রতিরোধ হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশ এখন রোল মডেল। বৈশ্বিক সূচকে জঙ্গিবাদের ঝুঁকির দিক থেকে ঢাকা এখন ইউরোপ-আমেরিকার অনেক শহরের চেয়ে নিরাপদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা