জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে ত্রিপক্ষীয় বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারকে নতুন একটি প্রস্তাব দেবে বাংলাদেশ। সোমবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, রোহিঙ্গাদের আস্থা ফেরানোর জন্য গ্রামভিত্তিক প্রত্যাবাসন শুরুর প্রস্তাব দেয়া হবে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) চীনের আয়োজনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ত্রিপক্ষীয় বৈঠকে এ প্রস্তাব দেয়া হবে। দুপুর ২টায় সচিব পর্যায়ের এই বৈঠক শুরু হবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

অন্য দিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লু জাওহুই এবং মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উ চান আয়ে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্র সচিব মাসুদ বলেন, রোহিঙ্গাদের আস্থা ফেরানোর জন্য গ্রাম ভিত্তিক এ্যাপ্রোচ যদি আমরা নিই, সেটা বোধ হয় মোর প্র্যাকটিক্যাল হবে।

তিনি বলেন, পার্টিকুলার এরিয়া থেকে যারা ভেরিফাইড হল, তাদেরকে যদি ফেরা নিশ্চিত করি, এটাকে যদি আমরা পাইলট হিসাবে গণ্য করি, এভাবে যদি ইউনিট বাই ইউনিট আগাই, তাহলে মোর প্র্যাকটিক্যাল হবে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে প্রাণ বাঁচাতে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও ৪ লাখ রোহিঙ্গা।

আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও প্রত্যাবাসন আজও শুরু হয়নি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, মিয়ানমারের আন্তরিকতার অভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হচ্ছে না।

এ পরিস্থিতিতে মিয়ানমার ও বাংলাদেশকে নিয়ে সমস্যা সমাধানে উদ্যোগী হয় দুই দেশেরই বন্ধুরাষ্ট্র চীন। প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসাবে ইতোমধ্যে ৮ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ; যার মধ্যে মাত্র ৪২ হাজার জনকে ভেরিফিকেশন করার কথা জানিয়েছে মিয়ানমার।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বলেন, ভেরিফিকেশনের পর আমাদেরকে যদি জানায়, এই লোকগুলো নিচ্ছি, সেটার উপর ভিত্তি করে এ্যাকচুয়াল মুভমেন্টটা হবে। আস্থা ফেরাতে জাতিসংঘের পাশাপাশি মিয়ানমার ও বাংলাদেশের সহযোগী রাষ্ট্রগুলোকে রাখাইনের বিভিন্ন কাজে সম্পৃক্ত করার কথাও তুলে ধরেন পররাষ্ট্র সচিব মাসুদ।

তিনি বলেন, সেখানে যদি শুধু মিয়ানমার কর্তৃপক্ষ থাকে, তার থেকে আমরা মনে করি, সেখানে যদি অন্যরা থাকে, ইউএন বা তার এজেন্সিজ, গ্রাউন্ডে যারা আছেন… চাইনিজরা যেহেতু পুরো জিনিসটাই গ্যারান্টার বা ব্রোকার হিসাবে দেখা দিচ্ছে, সুতরাং চাইনিজদেরও একটা ইনভল্ভমেন্ট আমরা আশা করব।

তিনি আরও বলেন, আসিয়ানের উইং যেটা আছে, তারা যদি ইনভলভড হয়, তারা যদি থাকে খুব ভালো হয়। এছাড়া ভারত-জাপান, কোরিয়া, তারাও যদি থাকে… তাদের প্রেজেন্স ইন সাম ফর্ম, তাহলে এই রোহিঙ্গারা কনফিডেন্স পাবে। এই পুরো প্রক্রিয়াটা বাস্তবায়ন করা যাবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা