জাতীয়

সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক : দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সম্পাদক খায়রুল আলম এ তথ্য জানিয়েছেন।

পরিবারের বরাত দিয়ে হিলালীর মৃত্যুর বিষয়ে ভোরের কাগজে বলা হয়, শুক্রবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সভায় যোগদানের জন্য খিলগাঁওয়ের বাসা থেকে বের হচ্ছিলেন হিলালী ওয়াদুদ চৌধুরী। এমন সময় বুকেব্যথা অনুভব করেন তিনি। তাকে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিলালীর মরদেহ প্রথমে তার কর্মস্থল ভোরের কাগজ, এরপর জাতীয় প্রেস ক্লাবে নেয়া হবে। সেখান থেকে সরাসরি গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়ে সামারা হিলালী, মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনের সভাপতি প্রার্থী ছিলেন হিলালী ওয়াদুদ চৌধুরী। আগামীকাল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের একদিন আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

হিলালী ওয়াদুদ চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা