জাতীয়

অঞ্জু কাপুরের পাওয়ার অব অ্যাটর্নি জালিয়াতি তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের বাসিন্দা প্রয়াত মোস্তফা জগলুল ওয়াহিদের কথিত স্ত্রী অঞ্জু কাপুরের পাওয়ার অব অ্যাটর্নি জালিয়াতির অভিযোগ পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে সিটি ব্যাংকের গুলশান এভিনিউ শাখা থেকে ১ কোটি ৪০ লাখ টাকা উত্তোলনের বিষয়টিও গুলশান থানাকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (১২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

প্রসঙ্গত, জগলুল ওয়াহিদের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে গুলশানের ওই বাড়িটি দখল করে রাখেন অঞ্জু কাপুর। ফলে জগলুল ওয়াহিদের দুই মেয়ে ওই বাড়িতে ঢুকতে পারছিলেন না। পরে হাইকোর্টের নির্দেশে পুলিশ তাদেরকে ওই বাড়িতে উঠিয়ে দেয়। ওই দুই বোন তাদের বাবার সম্পত্তিসহ তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা