জাতীয়

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত এ বছরই

নিজস্ব প্রতিবেদক : ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশ। তবে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে এই ঘোষণা আসবে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।

মঙ্গলবার (১২ জানুয়ারি ) আনুষ্ঠানিক এই ঘোষণা আসার আগে সরকারের সঙ্গে বৈঠক করবে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) বিশেষজ্ঞ দল। বৈঠকে সরকার বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করবেন।

বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন একটি উপস্থাপনা তুলে ধরবেন এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা তাদের প্রশ্ন বা মন্তব্য করবেন। বাংলাদেশের অবস্থান ভালো জানিয়ে ড. শামসুল আলম বলেন, মঙ্গলবার আমাদের একটি বৈঠক রয়েছে, সেখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরব। অর্থনীতিতে করোনার প্রভাব থাকলেও আমরা আশা করছি, জাতিসংঘ থেকে ২০২৪ অথবা ২০২৬ সালের মধ্যে গ্যাজুয়েশনের ঘোষণা পাব।’

উল্লেখ্য, তিনটি সূচকের যেকোনও দুটিতে উত্তীর্ণ হলেই গ্র্যাজুয়েশন পাওয়া যায়। বাংলাদেশ তিনটি সূচকেই অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। তিনটি সূচকের মধ্যে প্রয়োজন মাথাপিছু আয় ১ হাজার ২২২ ডলার, মানবসম্পদ সূচকে ৬৬ পয়েন্ট বা বেশি এবং অর্থনৈতিক ও পরিবেশগত সূচকে ৩২ পয়েন্ট বা কম।

তার বিপরীতে সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশের চিত্র হচ্ছে যথাক্রমে ১ হাজার ৯০৯ ডলার, ৭২.৪ পয়েন্ট ও ২৭ পয়েন্ট। এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ২০১৮ সালে বাংলাদেশ প্রতিটি সূচকেই অত্যন্ত ভালো অবস্থানে ছিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা