জাতীয়

ক্যাসিনো খালেদের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার (ক্যাসিনো খালেদ) বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে চার্জশিট দেয়া হয়েছে।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম সম্প্রতি এ চার্জশিট দাখিল করেন। মামলাটির বিচারের লক্ষ্যে শিগগিরই এ চার্জশিট ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠানো হবে।

চার্জশিটে খালেদের বিরুদ্ধে ৪২ কোটি ৭৫ লাখ ৭০ হাজার ৭৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখার অভিযোগ করা হয়। আর অবৈধভাবে অর্জিত ৮ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৯৬ টাকা মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পাচারের তথ্যও চার্জশিটে উল্লেখ করা হয়।

চার্জশিটে আরও বলা হয়েছে, খালেদের বিদেশে পাচার করা অর্থের সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের জন্য মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের সরকারের কাছে এমএলএআর পাঠানো হয়েছে। তথ্যাদি প্রাপ্তি সাপেক্ষে আদালতে সম্পূরক চার্জশিট দেয়া হবে। চার্জশিটে ৪৫ জনকে সাক্ষী করা হয়েছে।

২০১৯ সালের ২১ অক্টোবর খালেদের বিরুদ্ধে এ মামলাটি করা হয়। দুদকের একই কর্মকর্তা বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করেন। মামলায় খালেদ অবৈধভাবে মোট ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জন করেছেন এবং তা নিজ দখলে রেখেছেন বলে অভিযোগ আনা হয়। তবে চার্জশিটে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের পরিমাণ বেড়েছে বহুগুণ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা