জাতীয়

বেলকুচি পৌরনির্বাচন: বিএনপির প্রার্থীকে প্রতীক বরাদ্দে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌরনির্বাচনে সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার নির্বাচনে মেয়রপদে বিএনপির প্রার্থী মো. আলতাফ হোসেন প্রামানিককে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৪ জানুয়ারি) এ আদেশ দেয়।

প্রামানিকের পক্ষে আদালতে শুনানি করেন আ্ইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন আইনজীবী আক্তার রসুল (মুরাদ)।

আদালত থেকে বের হওয়ার পর আক্তার রসুল গণমাধ্যমকে জানান, গত ২ ডিসেম্বর নির্বাচন কমিশন উপসচিব সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের প্রজ্ঞাপন জারি করেন। তার পরিপ্রেক্ষিতে ২০ ডিসেম্বর বিএনপি থেকে মনোনীত প্রার্থী মো. আলতাফ হোসেন প্রামানিক মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ২৩ ডিসেম্বর এক আদেশে আলতাফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে গত ২৮ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর আপিল করেন আলতাফ হোসেন। কিন্তু যথাসময়ে দাখিল না করায় আপিল কর্তৃপক্ষ তা গ্রহণ করেননি।

মনোনয়নপত্র বাতিল এবং আপিল গ্রহণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আলতাফ হোসেন। শুনানি শেষে সোমবার হাইকোর্ট ২৩ ডিসেম্বরের মনোনয়নপত্র বাতিলের আদেশ স্থগিত করেন।

একইসঙ্গে আলতাফ হোসেনকে প্রতীক বরাদ্দ দিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান আক্তার রসুল।

আগামী ১৬ জানুয়ারি বেলকুচি পৌরসভার নির্বাচনের জন্য দিন ধার্য্য রয়েছে।

সান নিউজ/এমএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা