জাতীয়

নারী ও শিশু নির্যাতন দমন আইন: বিধান পালন না হলে কৈফিয়ত

মাহমুদুল আলম : ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে যেসব মামলা দায়ের হয়, তা নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। না হলে কেন হয়নি, তা জানিয়ে সুপ্রিম কোর্ট ও সরকারের কাছে প্রতিবেদন পাঠানোর বিধান রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তার প্রতি এই বিধান। তবে এই তিন পক্ষের কোন পক্ষই এই বিধান প্রতিপালন করছে না। এর পরিপ্রেক্ষিতে বিধানটি প্রতিপালন করার জন্য সব পক্ষের প্রতি নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট থেকে গত ২৭ ডিসেম্বর একটি নির্দেশ দেয়া হয়েছে।

কোন পক্ষই আইনটি প্রতিপালন না করা বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সান নিউজকে বলেন, আইনে এই বিধান প্রতিপালন করার নির্দেশ আছে। তবে নির্দেশ প্রতিপালন না করলে কী হবে তা বলা নেই। এই অবস্থায় আইনটি প্রতিপালন হচ্ছে না। এখন সুপ্রিম কোর্ট প্রশাসন যেহেতু নির্দেশ দিয়েছে, আশা করছি এবার এই নির্দেশ প্রতিপালিত হবে।

আইনের এই বিধান প্রতিপালনের জন্য এর আগে ২০১৬ সালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চও নির্দেশ দিয়েছিল। সেটি প্রতিপালন হয়নি বলেই এখন আবার নির্দেশ দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জানতে চাইলে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন বলেন, আদালতের নির্দেশ প্রতিপালন না হওয়ার দায়ে কারও বিরূদ্ধে ব্যবস্থা নিতে হলে আদালত অবমাননার অভিযোগে মামলা করার প্রক্রিয়া অনুসরণের ব্যাপার আছে। তবে এখন প্রশাসনিক যে নির্দেশ দেয়া হয়েছে, এটি প্রতিপালন না হলে সুপ্রিম কোর্ট প্রশাসন সরাসরি প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে। তাই আইনের এই বিধান এখন প্রতিপালন হবে বলে আশা করছি।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবরের পাঠানো ওই লিখিত নির্দেশে বলা হয়েছে, এই আইনের ‘৩১ক ধারার বিধান আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় নির্দেশ প্রদান করা হলো।’

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের ৫ ডিসেম্বর আইনটির ৩১(ক) যথাযথভাবে অনুসরণ করতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, পাবলিক প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাকে (পুলিশ) নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। নির্দেশে আদালত বলেছিল, এ বিধান যথাযথভাবে প্রতিপালন করা না হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেয়।

সান নিউজ/এমএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা