জাতীয়

এ বছর ১২৩ চিকিৎসকের প্রাণ নিয়েছে করোনা

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত ১২৩ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৮৭ জন । এছাড়া নার্স ও স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসাসেবা সংশ্লিষ্ট মোট আট হাজার ১৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সংগঠনের হিসাব মতে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এরপরে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অবস্থান। আক্রান্ত দুই হাজার ৮৮৭ জন চিকিৎকের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ২৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬৭ জন, সিলেট বিভাগে ৪১২ জন, ময়মনসিংহ বিভাগে ১৮৮ জন, খুলনা বিভাগে ১০৫ জন রয়েছেন। বাকিরা রংপুর, বরিশাল ও রাজশাহী বিভাগের। এ পর্যন্ত আক্রান্ত নার্সের সংখ্যা এক হাজার ৯৭৯। এছাড়া আরও তিন হাজার ২৪৫ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সূত্রে জানা যায়, দেশে সর্বপ্রথম ১৪ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঢাকার একটি হাসপাতালে।

তিনি ঢাকা মেডিক্যাল কলেজের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এবং সর্বশেষ ২৮ ডিসেম্বর (সোমবার) সিলেটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সাবেক প্রভাষক ও‌ বিসিএস স্বাস্থ্য ৩৩ তম ব্যাচের কর্মকর্তা ডা. শেখ সায়েম করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, চলতি বছর করোনায় ১২৩ জন চিকৎসকের মৃত্যু স্বাস্থ্যখাতের অপূরণীয় ক্ষতি হয়েছে। এদের বেশির ভাগ প্রবীণ ও বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। তবে সরকার করোনা ভাইরাস মোকাবিলায় চলতি বছরে আট হাজার চিকিৎসক নার্স নিয়োগ হয়েছে। আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ হবে। এটি স্বাস্থ্য খাতে সফলতা বলা যেতে পারে। একসঙ্গে এতগুলো নিয়োগ আগে কখনো হয়নি।

এদিকে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৫০৯ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৮১ জন।

সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১১ হাজার ২৬১ জনে। ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৪৫ হাজার ৫৬৩ জন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ঢাকায় যেসব এলাকায় আজ বন্ধ থাকবে মার্কেট

ঢাকাতে বসবাসকৃতরা তো বটেই আশেপাশের এলাকাগুলো থেকে কেনাকাটার প্রয়োজনে অনেকেই চ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা