জাতীয়

করোনায় ৮২ পুলিশের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার দায়িত্বরতদের মধ্যে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮২ জন সদস্য। এখনও হাসপাতালে কিংবা বাসা-বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৩১৭ জন। বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে ১৮ হাজার ৮১১ জন সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন।

এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩ হাজার ১৭৮ জন আক্রান্ত হন তাদের মধ্যে ২৫ জন মারা গেছেন। এছাড়া এখনও হাসপাতালে ডিএমপির ৪২ জন সদস্য চিকিৎসাধীন রয়েছেন। ডিএমপি সূত্র জানিয়েছে, করোনা মহামারির শুরু থেকে বিভিন্ন এলাকায় লকডাউন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাধারণ মানুষকে সচেতন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজে আক্রান্ত হয়েছেন।

এছাড়া আক্রান্তদের সহায়তা থেকে শুরু করে করোনা রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াসহ আক্রান্ত পরিবারের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন পুলিশ সদস্যরা। এমনকি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির জানাজা ও দাফনের ব্যবস্থাও করেছেন পুলিশ সদস্যরা। এছাড়া ডিএমপির পক্ষ থেকে প্রত্যেক থানা এলাকায় রান্না করা খাবার অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় জীবাণুনাশক পানি ছিটিয়েছে পুলিশ। পুলিশ সদর দফতর সূত্র জানিয়েছে, করোনা মহামারিতে গত ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট আক্রান্ত ১৮ হাজার ৮১১ জন আক্রান্ত হয়েছে।

তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি ৬ জন, ডিআইজি ১০ জন, অতিরিক্ত ডিআইজি ১৯ জন, পুলিশ সুপার ১১২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১৮৭ জন, সহকারী পুলিশ সুপার ২২৮ জন, ইন্সপেক্টর ৯৫৭ জন, এসআই ৩ হাজার ৭ জন, এএসআই ২ হাজার ৮৩৫ জন, নায়েক ৫৫০ জন, কনস্টেবল ৮ হাজার ৮২৩, অন্যান্য ২ হাজার ৭৭ জন।

ডিএমপিতে আক্রান্তদের মধ্যে যুগ্ম-কমিশনার ৩ জন, উপপুলিশ কমিশনার ১৬ জন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ৫০ জন, সহকারী পুলিশ কমিশনার ২৯ জন, ইন্সপেক্টর ১৮০ জন, এসআই ৫৮৮ জন, এএসআই ৫০৫ জন, নায়েক ১০৭ জন, কনস্টেবল ১ হাজার ৫৫৩ জন ও অন্যান্য ১৪৭ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা