জাতীয়

গণতান্ত্রিক অধিকার জনতার হাতে ফিরিয়ে দিয়েছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনতার গণতান্ত্রিক অধিকারটা জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি। ক্ষমতাটা এখন জনতার হাতে। যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও বলব যে, যথেষ্ট সচল হয়েছে। মানুষ তার সুফল পাচ্ছে। সাধারণ মানুষ সুফল পাচ্ছে। গ্রামের মানুষ সুফল পাচ্ছে, সেটাই হচ্ছে বড় কথা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভার সূচনা বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

’৭৫ পরবর্তী সময়ে মিলিটারি শাসকদের কারণে দেশের উন্নয়ন থমকে গেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না। হত্যা-ক্যু ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল। মিলিটারি ডিটেকটররা ক্ষমতায় এসেছে একের পর এক বা ক্ষমতাটা ওই ক্যান্টনমেন্টের ভেতরেই বন্দী ছিল। যে কারণে উন্নয়নের গতিধারা অব্যাহত থাকেনি। সেখান থেকে এখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি।

দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি তারা আমাদের প্রতি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। পর পর তিন বার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিতে পেরেছি। যেমন আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিতে পেরেছি। ২০১০ থেকে ২০২০ একটা প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করি। এই সময়ের মধ্যে বাংলাদেশ কতটুকু উন্নতি করতে পারবে। তারপর আমরা আরেকটি পরিকল্পনা হাতে নিয়েছি ২০২১ সাল থেকে ২০৪১ সাল অর্থাৎ এই ২০ বছর মেয়াদী একটা পরিকল্পনা আমরা করে রেখেছি। সাথে সাথে ২১০০ সাল পর্যন্ত আমরা একটা ডেল্টা প্ল্যান করে রেখেছি।

আওয়ামী লীগ সরকারের সময় দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশ একটা মর্যাদাও পেয়েছে। এক সময় বাংলাদেশ বললে সবাই এমনভাবে ভাব দেখাত যে, এই বাংলাদেশ শুধু মানুষের কাছে হাত পেতে চলে। যখন বিরোধী দলে ছিলাম তখন আমার নিজের খুব আত্মসম্মানে বাঁধত এবং খুব কষ্ট লাগতো। সারাটা জীবন জাতির পিতা সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, লাখো শহীদ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সেই স্বাধীন দেশকে কেউ এরকম অবহেলার চোখে দেখলে এটা আমাদের জন্য লজ্জাজনক।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা