জাতীয়

এনটিআরসিএ-এর নতুন চেয়ারম্যানের অপেক্ষায় চাকরি প্রত্যাশীরা 

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে যোগ দিতে আরও কিছুদিন সময় লাগবে। নতুন চেয়ারম্যানের যোগ দেওয়ার দিনক্ষণের প্রহর গুনছেন নিবন্ধনধারী চাকরিপ্রার্থীরা। তাদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ হয়ে আছে। করোনা ও আইনি জটিলতাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না। এর মধ্যে অনেকের চাকরির বয়স শেষ হতে যাচ্ছে। এই অবস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়ার পর গণবিজ্ঞপ্তি আসবে বলে আশা প্রকাশ করছেন তারা।

জানা গেছে, নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের যোগ দিয়েছেন। যোগ দেওয়ার গত পর বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এনটিআরসিএ-এরর কার্যালয়ে এসেছিলেন তিনি। যদিও দাপ্তরিক প্রক্রিয়া শেষে চেয়ারম্যান পদে যোগ দিতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ছিলেন। গত ১৪ ডিসেম্বর তাকে এনটিআরসিএ-এর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করা হয়েছে। এর আগে, গত ১৭ ডিসেম্বর অবসরে গেছেন এনটিআরসিএ-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আকরাম হোসেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা