জাতীয়

বিএনপি-জামায়াতকে স্বাধীনতা বিরোধী বললেন মুক্তিযোদ্ধামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। মহান বিজয়ের মাসেও তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অগ্রগতি রুখতে বিএনপির স্বাধীনতাবিরোধীদের অপচেষ্টা এখনো চলছে, নানা ধরনের গুজব ছড়াচ্ছে। কিন্তু জনগণ এখন বুঝে গেছে, কোনো ধরনের গুজবে কান দেয় না। বরং অপরাজনীতির কারণে বিএনপিকে ধিক্কার জানায়।

প্রধান আলোচকের বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে। স্বাধীনতাবিরোধী ও দোসরদের আশ্রয়স্থল। আজকে তারা ’৭১ এবং ’৭৫ এর প্রেতাত্মাদের নিয়ে নানাভাবে ষড়যন্ত্র করছে। কোভিড-১৯ এর মধ্যে গুজব সন্ত্রাস করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রয়াত আব্দুর রাজ্জাকের জ্যেষ্ঠপুত্র নাহিম রাজ্জাক এমপি, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আজম।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা