জাতীয়

ভারতের অভ্যন্তরে গিয়ে আক্রমণ করা এটা বর্ডার কিলিং না

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, “আমরা অনেকদিন ধরেই সীমান্ত হত্যা নিয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলে আসছি। ভারত সরকার আমাদের আশস্ত করে বলেছে যে, তারা কোনও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না।”

সোমবার (২১ ডিসেম্বর) ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী আবারও বলেছেন তারাও সীমান্ত হত্যা চায় না। কিন্তু সেখানে মাঝে মাঝে অপরাধীরা গিয়ে ঝামেলা করে।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা ক্রিমিনাল তারাও কিন্তু অস্ত্র ব্যবহার করে। সুতরাং, সেই ব্যাপারে আমাদেরও সজাগ থাকতে হবে। অপরাধীরা সেখানে বোমা নিয়ে যাবে, বন্দুক নিয়ে যাবে, বিএসএফের ওপর আক্রমণ করবে, এটাতো ঠিক না। ভারতের ভেতরে গিয়ে আক্রমণ করে। এটা বর্ডার কিলিং না। এটা কিলিং ইনসাইড ইন্ডিয়া।”

“আপনারা এটাকে সহজে বর্ডার কিলিং বলে ফেলেন কিন্তু অনেক সময় বর্ডার থেকে অনেক ভেতরে গিয়ে লোকেরা মারা যায়। সেখানে তাদের লেনদেনে ঝামেলা হয়, তখন সে মারা যায়। কেন লেনদেনে ঝামেলা হয়, সেগুলো তুলে আনেন (ইউ শুড এক্সপোজড ইট)” বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা