জাতীয়

করোনায় ২৪ ঘণ্টায় ৩৬ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরও ৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১৯২। তবে করোনাভাইরাস শনাক্ত আগের চেয়ে অনেক কমেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। যা গত ২৪ অক্টোবরের পর সর্বনিম্ন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন।

এর আগে বুধবার (১৬ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৬৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৭ জন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকা...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা