জাতীয়

পাটের পুরনো গৌরব ফিরে পাবো : বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পাটের পুরনো গৌরব ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। তিনি বলেন, কিছুদিন আগেও সরকার হতাশ ছিলো পাটের ব্যাপারে। পাট এখন আবার দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। তাই সরকার মনে করছে, পাটের পুরনো গৌরব আবারও ফিরে পাবো।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। মেলায় ২৮৫টি বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী ও বিক্রয় হচ্ছে। প্রায় জেডিসির তালিকাভুক্ত প্রায় ৭০০ উদ্যোক্তার পণ্য প্রদর্শনী হচ্ছে এই মেলায়।

গোলাম দস্তগীর গাজী বলেন, সরকারি পাটকলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ তাদের মেশিন পুরানো ছিলো। সেই মেশিনে আধুনিকযুগের কাপড় বানানো যেতো না। ৯৫ শতাংশ বাজার প্রাইভেট সেক্টরে চলে গেছে। ৫ শতাংশ বাজার সরকার ধরে রেখেছে, তাও সাবসিডি দিয়ে। সুতরাং আমি মনে করি নতুন আঙ্গিকে প্রাইভেট ম্যানেজমেন্টের মাধ্যমে এই মিলগুলো চালু করা যাবে। তাহলে প্রাইভেট ম্যানেজমেন্টে যারা আসবে তারা আধুনিকায়ন করে পণ্য তৈরি করবে।

উদ্যোক্তা তৈরিতে স্থানীয় মেলার গুরুত্বের কথা জানিয়ে তিনি বলেন, স্থানীয় মেলা দিয়েই উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের যে মিলগুলো পড়ে আছে, সেখানে অনেক খালি জায়গা পড়ে আছে। সেখানে মেলার ব্যবস্থা করা যেতে পারে। কিছুদিন আগে মাদারীপুরের শিবচরে তাঁতপল্লীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আমি বলেছি সেখানে পাটপল্লীও করতে হবে। প্রধানমন্ত্রী সেখানে পাটপল্লী করার কথাও বলেছেন।

জানা যায়, শ্রমঘন পাটখাত দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাটখাতের উন্নয়নে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। পাট শিল্পের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের ধারা বেগমান করতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ ও পাট আইন ২০১৭, জাতীয় পাটনীতি ২০১৮ প্রনয়ন করেছে। এ সকল আইন ও নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া। আর সভাপতিত্ব করেন জেডিপিসির অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম ও সাবিনা ইয়াসমিন।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা