জাতীয়

আবরার মৃত্যুর ঘটনায় মতিউর রহমানের বিরুদ্ধে মামলা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : রেসিডেনসিয়াল স্কুল ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ক্ষেত্রে ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ারের রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত ১২ নভেম্বর মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেন আদালত। অভিযোগ গঠনের আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

২০১৯ সালের ১ ন‌ভেম্বর কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাত। ৬ নভেম্বর আবরা‌রের বাবা ম‌জিবুর রহমান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরু‌দ্ধে মামলা দায়ের করেন। তার বিরু‌দ্ধে দণ্ড‌বি‌ধির ৩০৪ (ক) ধারায় অব‌হেলাজ‌নিত মৃত্যুর অভিযোগ আনা হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা