জাতীয়

‘দুদককে চুনোপুঁটি ধরা থেকে বেরিয়ে আসতে হবে’

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে বড় বড় দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরার আহবান জানিয়ে স্বাস্থ্যখাতসহ সংশ্লিষ্ট সব খাতে সংঘটিত দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষিত শূন্য সহনশীল নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন (দুদক) বড় বড় দুর্নীতিবাজদের আড়ালে রেখে চুনোপুঁটি নিয়ে টানাটানির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বুধবারের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে সামনে রেখে এক বিবৃতিতে এসব কথা বলেছে টিআইবি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সুশাসনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা, দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিতের পাশাপাশি, গণমাধ্যম ও দেশবাসীর স্বাধীন মতপ্রকাশের সাংবিধানিক অধিকার অক্ষুন্ন রাখতে হবে।

আয়োজত অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, করোনা মহামারির সংকটকে কাজে লাগিয়ে একশ্রেণির দুর্নীতিবাজ যেসব অভাবনীয় ঘটনার জন্ম দিয়েছে এবং অনেক ঘটনা সামনে এসেছে, তাতে দুর্নীতি যে দেশে সর্বগ্রাসী রূপ নিয়েছে এটাই এখন প্রতিয়মান হয়। এ অসহায় পরিস্থিতিতে হতাশা প্রকাশ করা ছাড়া আমাদের আর কী করণীয় আছে সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা থাকলেও এখনকার বাস্তবতায় তা কী অর্থ বহন করে তা কেউই নিশ্চিত করে বলতে পারেন না। আমরা দেখতে পাচ্ছি এই ঘোষণার বাস্তবায়ন আটকে যাচ্ছে শুধু চুনোপুঁটিদেরকে নিয়ে টানাটানিতে। অথচ এই পর্যায়ে দুর্নীতি অনেক ভয়াবহ পিরিস্থিতে আগাচ্ছে তার কথা আমরা জেনেছি।

তাতে এ প্রক্রিয়ার মূল কারিগররা, যারা পেছনে থেকে কলকাঠি নাড়ছে, তাদের অনিয়ম-দুর্নীতির ব্যাপ্তি ও আর্থিক মূল্য কী হতে পারে, সেটা চিন্তা করলেও আতঙ্কিত হতে হয়। তিনি বলেন, একজন ছাত্র নেতার হাজার কোটি টাকা পাচার করার খবর দিয়েছে গণমাধ্যম। আরও ওপরের দিকের দুর্নীতিবাজ নেতাদের অবস্থা তো আমাদের কল্পনারও বাইরে। অথচ তাদের কারও বিষয়ে কোনও তদন্ত বা কার্যকর আইনি ব্যবস্থার খবর তো আমরা কখনো দেখিনি!

রাজনীতিবিদ, ব্যবসায়ি ও অন্য যেকোনও উপায়ে ক্ষমতাবানরা বিচারহীনতা সংস্কৃতি উপভোগ করছে, এমন অভিযোগ করে ড. জামান বলেন, দুদক এ ক্ষেত্রে কার্যত ক্ষমতার ‘বি’ টিমের ভূমিকা পালন করছে। দুর্নীতি দমনও এর কার্যকর প্রতিরোধে দুদককে কাগুজে বাঘের পরিচয় থেকে বেরিয়ে আসতে হবে।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, দুদক প্রধানের মেয়াদ শেষের দিকে এবং দুদককে কার্যকর সংস্থা হিসেবে প্রতিষ্ঠার লক্ষে এটাকে একটা সুযোগ হিসেবে নিতে হবে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ ও স্বচ্ছতা নিশ্চিত করে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে যোগ্য, নিরপেক্ষ সৎগুণাবলি সম্পন্ন স্বাধীনচেতা ও পেশাদার নেতৃত্বের একজনকে নিয়োগ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক ঘোষিত নীতি বাস্তবায়নে এগিয়ে যাবেন সেটাই সরকারের দায়িত্ব। আমরা আশা করি, সরকার আমাদের হতাশ করবে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা