জাতীয়

সাম্প্রদায়িক অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক : ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত এ দেশে কোনও সাম্প্রদায়িক অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ( ৮ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তার নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, এর নেপথ্যে যারা মদদ ও অর্থের জোগান দিচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে।

ওবায়দুল কাদের বলেন, জাতির জনক ও তার পরিবার এবং মুক্তিযুদ্ধ নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। এখন হঠাৎ করে আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, তাদের জনস্বার্থে কঠোর হাতে দমন করা হবে।

ভাস্কর্য ইস্যুতে দেশি-বিদেশি রাজনৈতিক কোনও ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এ দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য সুদৃঢ়। সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সব অপকৌশল মোকাবেলা করা হবে, তাই সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকাণ্ডে সমর্থন দিয়ে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তারা ইতিমধ্যে প্রমাণ করেছে যে, মুক্তিযুদ্ধ বিরোধী বলয়ের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে বলেন, এ ক্ষেত্রে কিছু কিছু ভাস্কর্যের সঙ্গে বঙ্গবন্ধুর ছবির মিল থাকছে না, কখনও কখনও নকশা বা ডিজাইনেরও ত্রুটি দেখা যাচ্ছে, তাই ভাস্কর্য নির্মাণ করতে হলে অবশ্যই বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি নিতে হবে।

সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থায় পরিণত করেছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটি ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বক্তব্য।

তিনি বলেন, বিএনপি জনগণ হতে বিচ্ছিন্ন হয়ে ব্যর্থতার দায় নির্বাচন কমিশনের ওপর চাপাচ্ছে। যারা ভোটের দিন কেন্দ্রে না গিয়ে বাসায় বসে থাকে,নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে, তাদের এ অপ প্রচার জণগণের কাছে স্পষ্ট।

এর আগে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা