জাতীয়

নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড

নিজস্ব প্রতিনিধি : নভেম্বর মাসের ২৬ দিনেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪৬০ জন রোগী রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরের মধ্যে একক মাস হিসেবে সর্বোচ্চ। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন রোগী।

এদের মধ্যে রাজধানী ঢাকায় ১৮ জন ও ঢাকার বাইরের হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে রোগী ভর্তি হয়েছেন দুজন। এ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৭১ জন। রাজধানী ঢাকায় ৬৫ জন ও ঢাকার বাইরে ৬ জন রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ সব তথ্য জানা গেছে। সূত্র জানায়, এ নিয়ে চলতি মৌসুমে (১ জানুয়ারি থেকে নভেম্বর ২৬ পর্যন্ত) সর্বমোট এক হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন।

মাসিক পরিসংখ্যান অনুসারে, জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫, মার্চে ২৭, এপ্রিলে ২৫, মে-তে ১০, জুনে ২০, জুলাইয়ে ২৩, আগস্টে ৬৮, সেপ্টেম্বরে ৪৭, অক্টোবরে ১৬৩ এবং নভেম্বরের এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ৪৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হন। অর্থাৎ ২০২০ সালে মোট এক হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক হাজার ১০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে একজন, শিশু হাসপাতালে একজন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৬ জন, ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রোগী ভর্তি হন।

চলতি মৌসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সন্দেহভাজন রোগীদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে ডেঙ্গুতেই মৃত্যু হয়েছে কি না- তা নিশ্চিত করতে তাদের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। ৬টির মধ্যে দুটি মৃত্যু পর্যালোচনা করে একজনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা