সংগৃহীত ছবি
জাতীয়

নভেম্বরে সড়কে ঝড়ল ৪৬৭ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৬৭ জন এবং আহত হয়েছেন ৬৭২ জন। নিহতদের মধ্যে নারী ৫৩ জন ও শিশু ৬৬ জন।

আরও পড়ুন : প্রধান বিচারপতি করার আফসোসটা থেকে গেল

শনিবার (৯ ডিসেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যেরভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে।

প্রতিবেদনে বলা হয়, ২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ১৮১ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশমিক ২৬ শতাংশ। দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতদের ২২ দশমিক ৬৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৮ জন, অর্থাৎ ১৪ দশমিব ৫৬ শতাংশ।

আরও পড়ুন : বিএনপির নির্বাচনকেন্দ্রিক আন্দোলন ব্যর্থ

এ সময়ে ৫টি নৌদুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এছাড়া ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান:

পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৫.৫০ শতাংশ, প্রাণহানি ২৫.৪৮ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১২ শতাংশ, প্রাণহানি ১২.৮৪ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২২.৫৫ শতাংশ, প্রাণহানি ২৩.৯৮ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ১২.৭৫ শতাংশ, প্রাণহানি ১১.৯৯ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৬.৬৫ শতাংশ, প্রাণহানি ৪.৪৯ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৩.৮৮ শতাংশ, প্রাণহানি ৩.৪২ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ৮.৫০ শতাংশ, প্রাণহানি ৮.১৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৮.১৩ শতাংশ, প্রাণহানি ৯.৬৩ শতাংশ।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। ঢাকায় ২৬টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২১টি দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ৩৮টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে খাগড়াছড়ি জেলায়। ২টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি হয়নি সেখানে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা